বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

কলেজের নাম পরিবর্তনের দাবিতে উত্তপ্ত বরিশাল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৫:৩২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বিভাগীয় জেলা শহর বরিশালে সরকারী বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নাম করণ করার বাস্তবায়ন কমিটি ও বরিশাল জেলা (বাসদ) আহবায়ক কমিটি ইতোমধ্যে মানববন্ধন কর্মসূচি পালনসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে।অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীর আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে।

 

রবিবার বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলে বৃহস্পতিবার টাউন হল চত্বরে এক সংবাদ সম্মেলনে বাস্তবায়ন কমিটি আহবায়ক এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল ও কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কর্মসূচির ঘোষনা করা হয়।
অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি সদররোডে অব্যাহত রয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বরিশাল মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামেদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মাদ জাহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর