রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ই-পেপার

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

নিজের স্বপ্ন ও ইচ্ছা পূরণে স্ত্রী ও সন্তানকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরলেন লাল মাহমুদ নামের এক ইতালি প্রবাসী। শুক্রবার (১৩ মার্চ) দুপুুরের দিকে হেলিকপ্টারযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লায় এসে বাড়ির সামনে নামেন তিনি। এরআগে তিনি একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

 

লাল মাহমুদ ওই গ্রামের সালামত হাজীর ছেলে।

 

জানা গেছে, লিবিয়া থেকে লাল মাহমুদ ইতালিতে পাড়ি জমান। ইতালি থেকে প্রায় ১৩ বছর পর একটি ফ্লাইটে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখানে উপস্থিত থাকা স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি হেলিকপ্টারযোগে বাড়িতে ফিরেন। হেলিকপ্টারে চড়ে আসার খবর পেয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বাড়ির সামনে ভিড় জমান। হেলিকপ্টার থেকে নামার পর তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করা হয়। নিরাপত্তার স্বার্থে বাসাইল থানা পুলিশের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

 

ইতালি প্রবাসী লাল মাহমুদ বলেন, ‘২০১৪ সালে লিবিয়া থেকে ইতালিতে যাই। ইতালি যাওয়ার পর প্রথম দেশে ফিরলাম। মনে একটা আবেগ ছিল, স্বপ্ন ছিল সে কারণে হেলিকপ্টারের উদ্যোগ নিই। হেলিকপ্টারে আসার জন্য আমার পরিবার ও আমি নিজেও অনেক খুশি হয়েছি। যেসকল প্রবাসীরা দীর্ঘদিন ধরে রয়েছে, তাদের মনেও একটা আবেগ আছে।’

 

ইতালি প্রবাসী লাল মাহমুদের মা শেফালি বেগম বলেন, ‘গ্রামের মধ্যে এই প্রথম আমার ছেলে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরেছে। এ কারণে আমি অনেক খুশি হয়েছি। মা হিসেবে আমার অনেক ভালো লেগেছে, অনেক আনন্দিত হয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর