সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সাত দিন ব্যাপী ১৩ তম গ্রন্থমেলা শুরু

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়াউপজেলা চত্বরে ২১ ফেব্রæয়ারী থেকে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে “আট আনায় জীবনের আলো” প্রতিপাদ্য সামনে রেখে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী ত্রয়োদশ (১৩ তম) গ্রন্থমেলা শুরু হয়েছে। বেলা এগারোটায় প্রধান অতিথি হয়ে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট লেখক, গবেষক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) এএসএম আরেফিন সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা। উল্লাপড়ার এমপি তানভীর গ্রন্থমেলার উদ্বোধন পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জানা যায়, এ বছর মেলায় ৬০ টি স্টল বসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর