মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সম্ভূদিয়া বহুমুখী  উচ্চ বিদ্যালয় ও আরপিএন শহিদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের  মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে ৷
বৃহস্পতিবার  (১৫ডিসেম্বর) সকালে উপজেলার বাঘুটিয়া  ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে সম্ভূদিয়া বহুমুখী উচ্চ  বিদ্যালয় ও আরপিএন শহিদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের ৪০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল  বিতরণ করেন বাঘুটিয়া ইউপি  চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন- আর পি এন শহিদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব,  ইউপি সচিব মো. হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগর্গ উপস্থিত ছিলেন।
বাইসাইকেল পেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী মশফিকা ইয়াসমিন তিন্নি   জানান আগে অনেক দূর থেকে  পায়ে হেটে ক্লাস করতাম কিন্তু এখন থেকে সাইকেল চালিয়ে আসব। আমাদের বাইসাইকেল উপহার দেয়ায়  মাননীয় প্রধানমন্ত্রীক ও ইউপি চেয়ারম্যান  ধন্যবাদ জানাই।
৭ম শ্রেণীর মো.শিরিন আক্তার আক্তার বলেন,বাইসাইকেল পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ভাবতেই ভালো লাগছে এখন থেকে স্কুলে আসব সাইকেল চালিয়ে।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম মোল্লা বলেন, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ছিল অনেক সমস্যা। সাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর হবে। পাশাপাশি শিক্ষা উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর