শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ই-পেপার

লামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১১:১০ পূর্বাহ্ণ

বান্দরবানের  লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত। বুধবার (২৭ জুলাই) বিকালে টি টি এন্ড ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লামা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
আরও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরীস,লামা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক -শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
# খেলায় বালিকা দলে পাগলীর আগা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন আর রানারআপ মেউলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
#বালক দলে ফাঁসিয়াখালী শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন আর রানারআপ চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেক্ষেত্রে সেরা গোলদাতা, খেলোয়াড় ও গোলরক্ষকদের পুরস্কৃত করা হয়।
 প্রসংগত,লামা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দল জেলাতে পরর্বতীতে খেলায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর