খাগড়াছড়ি রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, কেককাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।
২৭শে জুলাই বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু মার্মার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশাহ আলম। আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা প্রদেশ ত্রিপুরা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশাহজাহান সহ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দ।