শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ই-পেপার

নবগঠিত জাতিয় শ্রমিকলীগ এর বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ

নবগঠিত জাতিয় শ্রমিকলীগ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পন  করেন। মঙ্গলবার বিকাল ৫ টার সময় শার্শা উপজেলা চত্বরে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শেখ কোরবান আলী ও বেনাপোল পৌর শাখা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আশাদুজ্জামান আশার নেতৃত্বে পুস্প স্তবক অর্পন করেন।

এসময় উপস্তিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ নেতা হুমায়ুন কবির, এনামুল হক মুকুল বেনাপোল পৌর শাখার নেতা শামিম হোসন, শহিদুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা কমিটির আহবায়ক শেখ কোরবান আলী বলেন, প্রতিমাসে সকল নেতা কর্মীদের একবার মাসিক মিটিংয়ে উপস্থিত হতে হবে। আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাতের পাকিস্তানী  প্রেতাত্বারা যে কোন সময় ষড়যন্ত্র করে দেশকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে। তাদের সেই অশুভ ষড়যন্ত্রকে কোন রকম মাথাচড়া দিয়ে উঠতে দেয়া হবে না। সেই জন্য সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর