শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে অভিযান চালিয়ে  চায়না‌ রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ

নওগাঁর সাপাহারে  থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে  উপজেলার হাপুনিয়া ঘাট বিলে ৩২টি রিং জাল ও ৬৪০মিটার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর পর্যন্ত গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে হাপুনিয়া ঘাট থেকে অভিযান চালিয়ে উক্ত অবৈধ  জাল জব্দ করা হয়।
প‌রে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকারী সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা জব্দকৃত অবৈধ জাল ওই দিন দুপু‌রে মোবাইল‌কোর্ট মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন মোতা‌বেক জব্দকৃত জাল গু‌লো জনসম্মুখে আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংশ করা হয়ে‌ছে।
মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার রোজিনা পারভীন ও সঙ্গীয় ফোর্স সহ থানার এসআই মানিক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর