শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে এসডিএফ ফাউন্ডেশন উদ্যোগে কোভিড-১৯ তিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজনে মঙ্গলবার কোভিড-১৯ তিগ্রস্ত উপকারভোগী পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও এসডিএফ ময়মনসিংহ জেলা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সচিব (অব:) ও এসডিএফ ফাউন্ডেশনের চেয়ারপার্সন আবদুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক এ.জেড.এম. সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর প্রমুখ। পরে নান্দাইলে ৬হাজার ৪শত ৯০জন এসডিএফ সদস্যের মাঝে ৩ কোটি ৩৪ লাখ ৫২ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর