গোপালপুর পৌরশহরের পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, আয়োজনে (২৪ জুলাই) সোমবার সকালে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মা ও অভিভাব সমাবেশে পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি মো. আব্দুর জোব্বার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারি অফিসার মো. রোকনুজ্জামান, আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর করিম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাছির আলম সিকদার (নাছির), আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।