রুপকল্প ২০৪১ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশের মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপার সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টরে উন্নত প্রযুক্তির মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃস্টি ও আর্থ সামাজিক উন্নয়ন করার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় ঝালকাঠি জেলায় ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরষ্কার বিতরণ ও মৎস্য অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর এ সকল কর্মসূচীর আয়োজন করেন। জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়াল সংযুক্ত) ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ১৪ দলের সমš^য়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এছাড়াও জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন ও আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস চাষী /ব্যক্তি/উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে পুরস্কার ও জাল বিতরণ করা হয়। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়।