শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে  মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজিবি’র উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ;-এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে নওগাঁর সাপাহারে  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজিবির উদ্যোগে,ও সাপাহার উপজেলা মৎস্য অধিদপ্তরের সহতায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার বেলা সাড়ে ১২ ঘটিকার সময় বামনপাড়া বিওপি ক্যাম জলাশয়ে (পুকুরে) সদর দপ্তর বিজিবি’র নির্দেশনায় নওগাঁ ব্যাটেলিয়ন ১৬ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি জি এর পরিকল্পনায়  বিভিষন কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আদাতলা কোম্পানি কমান্ডার সুবেধার মোঃ নুরুল ইসলাম, বামন পাড়া ক্যাম কমান্ডার নাঃ সুবেদার আইয়ুব আলী, সুন্দরাইল ক্যাম  কমান্ডার নাঃ সুবেদার মোহাম্মদ ইয়ারুল ইসলাম, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিথুন চন্দ্র দেবনাথ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর