শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ই-পেপার

বাসাইলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯:৪১ পূর্বাহ্ণ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩-২৯ জুলাই ৭দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় মতবিনিময় সভার শুরুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহিত কর্মসূচী সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন মৎস্য কর্মকর্তা।
এসময় বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কাশেম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
প্রসঙ্গত, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মা মাছ-পোনা মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে সাতদিন ব্যাপী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর