শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ই-পেপার

পলাশবাড়ীতে জাতীয়  মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ

” নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩জুলাই থেকে ২৯জুলাই পযর্ন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৩জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গণমাধ্যম ব‍্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে  মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, দেশের প্রাণিজ আমিষের প্রায় ৬০℅ যোগান দেয় মাছ ।
বতর্মান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জাতিসংঘের খাদ‍্য ও কৃষি সংস্থার রিপোর্টে মাছ উৎপাদনে প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে ২য়। মৎস্য চাষ সম্প্রসারণে ২৬ টি লাগসই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে। দেশীয় ছোটমাছ চাষে পলাশবাড়ী উপজেলা এগিয়ে যাচ্ছে।
এ উপজেলায় মাছের উৎপাদন ৩ হাজার ৯শ ৪৫ মে,টন এবং চাহিদা ৪হাজার ৬শ ৬৮মে, টন। আগামীতে মাঠ পর্যায়ে চাষিদের নিবিড়ভাবে পরামর্শ দিয়ে এবং উম্মুক্ত জলাশয়গুলো সুষ্ঠু ব‍্যবস্থাপনার মাধ্যমে মাছের ঘাটতি পূরণ করা হবে বলে মৎস্য কর্মকর্তা জানান ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ। উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেনসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর