শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে মৎস সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রিয়াজুলইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ

 নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিক সম্মেলন হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের সভা কক্ষে শনিবার দুপুরে জেলা মৎস অধিদপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এবারে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।

ঝালকাঠি জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষের সভাপতিত্বে প্রাধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। এছাড়াও জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্তকরণ, সফল মৎস চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও মৎসখ্যাতে সরকারের অগ্রগতি এবং সাফল্য নিয়ে প্রামান্য প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সপ্তাহব্যাপি কর্মসূচীসমুহ হলো ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার ও সাংবাদিকদের সাথে মতবিনিময়, ২৪ জুলাই পোনা মাছ অবুমক্তকরণ ও সফল মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে মৎস্য পুরষ্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা, ২৭ জুলাই মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ২৮ সুফলভোগীদের প্রশিক্ষণ / বিভিন্ন উপকরণ বিতরণ, ২৯ জুলাই  জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর