শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ও বাগান উদ্বোধন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৫:০৫ অপরাহ্ণ

একটি হলেও বৃক্ষরোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাংগাইল জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শহীদ রাশিদুল হকের স্মরণে একটি বাগান করা হয়েছে।
শুক্রবার(২২ জুলাই) দুপুরে জেলা সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো.মহসিন হাসানের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ কর্মসৃচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।
কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম বৃক্ষরোপন ও বনজ ও ফলদ বৃক্ষ বিতরণকালে বলেন- প্রাকৃতিক ভারসাম্য অটুট রাখার প্রয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃক্ষরোপণ করার মতো মহৎ কার্যক্রম হাতে নিয়েছে। এজন্য বিশেষভাবে এখানকার জনগণের জীবনযাত্রার মান ও ভারসাম্যপূর্ণ রাখতে সকল পর্যায়ের জনশক্তিকে গাছ রোপন ও বিতরণের  আহবান করছি।
তিনি আরো বলেন, ঢাকাসহ সারা দেশকে বাসযোগ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল জনশক্তিকে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এসে ৩টি করে গাছ লাগাতে হবে। বাসার ছাদে, বারান্দায় ও খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগাতে হবে।  সংগঠনের যুগোপযোগী সকল কর্মসূচির সাথে শরিক থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
জেলা সভাপতি মো.মেহেদী হাসান রনি বলেন-পরিবেশগত সুরক্ষা ও জীববৈচিত্র রক্ষায় সবুজ বিপ্লব ঘটাতে বৃক্ষরোপনের বিকল্প নেই।  সবাই যদি বিশেষ করে ছাত্রসংগঠন গুলো যদি বৃক্ষরোপনে এগিয়ে আসে তাহলে খুব দ্রুত দেশে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। আমরা যার যার অবস্থানে থেকে বৃক্ষরোপন অভিযানে শামিল হওয়ার জন্য সর্বস্তরের ছাত্রজনতার প্রতি আহবান জানাচ্ছি।
এ সময় জেলা ও উপজেলা ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-বাংলাদেশ ইসলামী ছাত্রশি্বিরের বৃক্ষরোপন কর্মসূচী অভিযান-২০২২ খ্রি. মধ্যে রয়েছে, র‌্যালি, বৃক্ষরোপন (প্রত্যেক জনশক্তি একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করবে), গাছের চারা বিতরণ, বৃক্ষ নিধন রোধে জনসচেতনতা তৈরি, ছাত্র ও জনসাধারণকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করণ, স্কুল ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ, বিভিন্ন বিদ্যালয়, কলেজ, গুরুত্বপূর্ণ রাস্তা, নদীভাঙন কবলিত এলাকায় ও মাদ্রাসায়সহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচির বৃক্ষরোপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর