শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ই-পেপার

মোংলায় সিএসএস’র এইডস প্রকল্প’র অবহিতকরণ সভা

মো. নূর আলম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৮:৫৩ অপরাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস’র আয়োজনে ২১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংস্থার মোংলাস্থ কার্য্যালয়ে সাংবাদিকদের অংশগ্রহণে এইচআইভি/এইডস প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল। সভায় প্রধান আলোচক ছিলেন সিএসএস এইডস প্রকল্পের সমন্বয়কারী নান্টু গোপাল দে। সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, দৈনিক পূর্বাঞ্চল’র মো. নূর আলম শেখ, ভোরের কাগজে’র হাসান গাজী, সময় টিভি’র মাহামুদ হাসান, একুশে টিভি’র আবুল হাসান, এনটিভি’র আবু হোসাইন সুমন, ভোরের ডাক’র হাছিব সরদার, দৈনিক অনির্বানের ওমর ফারুক প্রমূখ। অবহিতকরণ সভায় বক্তারা এইচআইভি/এইডসে ঝুঁকিতে থাকা বন্দর নগরী মোংলাতে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এইডস’র বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর