বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চৌহালীতে মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সারা দেশের মত সিরাজগঞ্জের চৌহালীতে  রবিবার  সকালে  বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে চৌহালী সরকারি কলেজ থেকে র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।  প্রশাসনের আয়োজনে মাদক সেবন রোধ করি , সুস্থ  সুন্দর জীবন গড়ি ও   সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার এই শ্লোগানে মুখরিত করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও  মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনে  ও  থানার  ভারপ্রাপ্ত অফিসার( ওসি ) হারুন অর রশিদ এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভাইস  চেয়ারম্যান মোল্যা বাবুল  আক্তার , উপজেলা আ’লীগের  সহ সভাপতি   নুর মোহাম্মদ  চৌধুরী সন্জু, নজরুল  ইসলাম  বাবু, সহকারী    কৃষি সম্প্রসারণ অফিসার   এম এম মোবারক আলী,আনসার  ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার  জাইদুর রহমান জাহিদ, সাংগঠনিক  সম্পাদক মাসুম সিকদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু,  ইউনিয়ন আ’লীগের সভাপতি দাউদ সরকার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের  সাজেদুল ইসলাম ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার প্রমুখ ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর