বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। র্সব শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব ও মনিরুজ্জামান পান্না, কাজী এহসানুল হাসান সন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর