রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

মহানবীকে কটুক্তির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কে,এম আল আমিন :
আপডেট সময়: রবিবার, ১২ জুন, ২০২২, ৯:১৩ অপরাহ্ন

মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(১২ জুন) বাদ আসর সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শেষে কদমতলা সমাজ কল্যাণ পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,মাও: ইউসুফ আলী, সাংবাদিক দুলাল উদ্দীন আহমেদ,মাও: আব্দুল ওহাব সহ অনেকে।
সমাবেশে বক্তারা ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) সর্ম্পকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং ভারতের সেই নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর