বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

উত্তর টাঙ্গাইল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ

টাঙ্গাইলে সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এর উদ্যোগে উত্তর টাঙ্গাইল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে ৮৪ রানে হারিয়ে ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব জয়লাভ করেছে।
সোমবার (২৩ মে) বেলা ১২ টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়।
খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব বনাম ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রথমে টসে জিতে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এলেঙ্গা পৌরসভা মেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশনের এমডি মো. লোকমান হোসেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমুখ।
প্রসঙ্গত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে খেলায় মোট ৬ প্রেসক্লাব যৌথভাবে তিনটি দল অংশ নেন। দলগুলো হলো- ভূঞাপুর-গোপালপুর প্রেসক্লাব, মধুুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ও ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর