সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ই-পেপার

দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবেন না: জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর বলেছেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত। তিনি বলেন, “১২ তারিখের পর দাঁড়িপাল্লার বিজয় হবেই, ইনশাল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। একটি দল বিজয়ের আভাস পেয়ে অযথা কথা বলছে। তারা আমাদের কর্মীদের কেন্দ্র না যেতে, ভোট না দিতে ভয় দেখাচ্ছে। তারা কি নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায়? হুমকি ও ব্যারিকেড দিয়ে কি গণতন্ত্রকে বাধা দিতে চায়?
তিনি আরও বলেন, “সন্ত্রাসী কায়দায় আর কোনো নির্বাচন ব্যাহত করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে দেশে আবারও এক নতুন আন্দোলন হবে। এই দেশে আর বিনাভোটের সরকার হবে না। যারা বড় দল, তারা বড় ভাইয়ের মতো আচরণ করুন। সবাই মিলে একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজন করি এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ি।
সমাবেশে আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান তালুকদার, সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসাইন, সহ-সেক্রেটারি মো. ফরহাদ হোসেন এবং জুলাই যোদ্ধা সৈয়দা আনিকা নার্গিস।
সোমবার বিকেলে গোপালপুর পৌর শহরের কোনাবাড়ি হাটের মুক্তমঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি নির্বাচনী গণমিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর