মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ই-পেপার

পাবনা-৩ ‘বিএনপি ইনসাফের বাংলাদেশ গড়বে’ – তুহিন

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ

ইনসাফের বাংলাদেশ গড়বে। যেখানে গণতন্ত্রের সঠিক চর্চা হবে। রাজনীতিতে গণতান্ত্রিক সৌন্দর্য ফিরে আসবে।
বিগত ১৭ বছরে বিএনপির ১৭০০ নেতাকর্মীকে গুম-হত্যা করা হয়েছে। কেউ স্বামীহারা হয়েছে, কেউ সন্তান হারা হয়েছে, কেউ ভাই হারা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় স্লো পয়জন দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার চাটমোহরে নির্বাচনী শেষ জনসভায় পাবনা-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন (ধানের শীষ) নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, যারা ৫/৬ ভাগ ভোট পায়, তারা নাকি ক্ষমতায় যাবে। একটি দল পাগল হয়ে প্রলাপ বকছে। তারা বেহেস্তের টিকিট বিক্রির নামে মিথ্যাচার করে ভোট চাইছে।
বিএনপি’র জন্য ১২ ফেব্রুয়ারি নির্বাচন একটি যুগান্তকারী নির্বাচন। যে নির্বাচনে ১৭ বছরের দুঃখ কষ্টের প্রতিফলন ঘটবে। বিজয় আমাদের হবেই। আপনারা আগামী দুইদিন আমাকে দিন, আমি আগামী পাঁচ বছর আপনাদের হয়ে কাজ করবো।
চাটমোহর ঐতিহাসিক বালুচর মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুরা উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আবদুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, আবুল কালাম আজাদ, রবিউল করিম তারেক, আবু হানিফ, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন, আরজ খান প্রমুখ।
এর আগে দুপুরের পর থেকে উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে বালুচর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর