বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

সাপাহারে সওজ’র জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ
smart

 নওগাঁর সাপাহারে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
সোববার সকাল ৯ টা থেকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান করা শুরু হয়। পরে জিরো পয়েন্ট, হাসপাতাল রোড সহ  সাপাহার টু নজিপুর প্রধান সড়কের দুই পাশে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেয় নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম।
অভিযানে অংশ নেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি সাপাহার সার্কেল) বিনয় কুমার, উপজেলা এলজিইউডি প্রকৌশলী ইমরান হোসেন, সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এবিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হাকিম বলেন, আমাদের জায়গা দখল করে আছে আমরা এই জায়গাগুলো উচ্ছেদ করছি। এটা আমাদের রুটির ওয়ার্ক। এটা আমরা নিয়মিতই করে থাকি। অবৈধ দখল আমাদের উচ্ছেদ করতে হবে। রুটির ওয়ার্কের কাজ হিসেবে এটা চলমান আছে। এটা একটি চলমান প্রক্রিয়া। যেখানে মানুষের সমস্যা দেখবো সেখানে আমরা অভিযান চালাবো। খুব অল্প সময়ে আমাদের সমস্ত জায়গা অবৈধ দখল মুক্ত করা হবে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর