“উন্নত পল্লী,উন্নত দেশ,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ইরেসপো প্রকল্পের আওতায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের উৎসাহিতকরুন এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সংগঠিত করে বাল্যবিবাহ নারী নির্যাতন ও যৌতুক বিরোধী, নেতৃত্ব বিকাশ ও ইভটিজিং প্রতিরোধসহ কিশোরীদের বয়:সন্ধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের ১০০ জন সদস্যকে এ প্রশিক্ষণ সামগ্রী প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা খাতুন হেনা।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার দেবজানী বিশ্বাস ও হাবিবুর রহমান।
কোর্স পরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোঃ বাহাউল ইসলাম জানান,”দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের” আওতায় দেশের ৫৯টি উপজেলায় ২ টি করে মোট ১১৮ টি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক কিশোরীদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এর মাধ্যমে মাসিক ন্যূনতম ৫০টাকা হতে ২০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবে। কিশোরীদের জমাকৃত সঞ্চয় এর উপর বছরভিত্তিক সরকার 200% বোনাস প্রদান করবে।
#CBALO/আপন ইসলাম