বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

আগৈলঝাড়ায় তাপদাহে কদর বেড়েছে পানি তালের

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২, ১:৩৯ অপরাহ্ণ

জৈষ্ঠের প্রখর খরতাপের তীব্র তাপদাহে একটু তৃষ্ণার পরশ পেতে এখন পানি তালের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে আগৈলঝাড়ায়। বিক্রেতাদের দোকানে বাড়ছে ক্রেতাদের ভীর। অসহনীয় ওষ্ঠাগত গরমের কারণে ধনী-দরিদ্র আর শিশু-বুড়ো সকল মানুষের কাছে প্রকৃতির উপহার মধু মাসের মৌসুমী ফল পানি তালের কদর বেড়েছে অনেকগুন। ব্যবসায়িরাও সুযোগে বাড়িয়ে দিয়েছে পানি তালের দাম।

আগৈলঝাড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার হাট বাজারেসহ বিভিন্ন সড়কের পাশে, ভ্যানে করে পাড়া ও মহল্লায় ঘুরে ঘুরে অস্থায়ীভাবেও বিক্রি হচ্ছে পানি তাল।

পানি তাল বিক্রেতা রাজিহার গ্রামের মো. রশিদ মোল্লা জানান, প্রতি বছরের মতো এবছরও তিনি গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে গাছ থেকে পানি তাল কিনে তা হাট বাজারে বিক্রি করে আসছেন। এবছর রোদের তাপে গরম বেশী হওয়ায় এবং কোন রকম ফরমালিন বা মানব দেহের ক্ষতিকারক কিছু মেশানো সম্ভব নয় বলে পানি তালের চাহিদা রয়েছে সবার কাছে।

তিনি আরও জানান, পানি তাল কাটতে শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় পাইকারী হিসেবে গাছেই তাদের কিনতে হচ্ছে ৫টাকা বা তার উপরে। ওই তাল কাটাতে শ্রমিককে দিতে হয় ২শ থেকে ৩শ টাকা তারপরে পরিবহন খরচ নিয়ে প্রতিটি পানি তাল বিক্রি করছেন ৮ থেকে ১২টাকায়।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর