বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

ঝালকাঠি জেলা কৃষক দলের সাংগঠনিক সভা

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২, ৮:০০ অপরাহ্ণ

ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) সকাল ১১ টায় শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সদস্য সচিব মো: তকদীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এইচ এম মহসীন আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, নলছিটি উপজেলার আহŸায়ক মজিবর রহমান, পৌর কমিটির আহŸায়ক মো: রফিকুল ইসলাম, রাজাপুর উপজেলার আহŸায়ক গোলাম ফারুক মোল্লা ও সদস্য সচিব এড. মাসুম হাওলাদার, ঝালকাঠি পৌর শাখার সভাপতি মো: হাবিবুর রহমান মুন্সী, সদর উপজেলার সদস্য সচিব হাফেজ মো: ইয়াসিন আবুল, সদস্য বাবুল মিনা প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঝালকাঠি সদর উপজেলার আহŸায়ক চাষী মো: নান্না খলিফা।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঝালকাঠি জেলা শাখার বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা ও শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে গতিবেগ করার লক্ষ্যে আলাপ আলোচনা করা হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি করা হয়।
ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা কমিটির নেতৃবৃন্দ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর