বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

রামগড়ে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা ও সাজানো নাটক-সংবাদ সম্মেলনে দাবী শিক্ষকের পরিবারের

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২, ৬:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিলো প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক মো:বেলায়েত হোসেন এর বিরুদ্ধে।এই অভিযোগ কে মিথ্যা এবং সাজানো নাটক দাবি করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত শিক্ষকের পরিবার।তাঁরা দাবী করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী এবং তার সহযোগী রুপম ত্রিপুরা ব্যক্তিগত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে এ মিথ্যা, ষড়যন্ত্রমূলক নাটক সাজিয়েছেন।

 

আজ রবিবার রামগড় লেকভিউ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন অভিযুক্ত শিক্ষকের স্ত্রী আয়েশা বেগম ও পিতা নুরুলহুদা।

 

সংবাদ সম্মেলনে আয়েশা বেগম জানান,থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী বেগমের সাথে তার স্বামীর ব্যক্তিগত দ্বন্ধরয়েছে।কয়েক বছর আগে ইন্দ্রানী দেবী ভৃগুরামকার্বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীনবেলায়েত হোসেনের ভাগিনা তারেক হোসেন কে হাত বেঁধে বেদম প্রহার করে।তখনবেলায়েত হোসেন বিভিন্ন পর্যায়ে এ নির্যাতনের প্রতিবাদ জানালে ইন্দ্রানী দেবীকে শাস্তিমুলক ভাবে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।এ ঘটনার জন্য ইন্দ্রানী দেবী সবসময় বেলায়েত হোসেনকে দায়ী করে আসেন ।

 

ঘটনার কিছুদিন পর ইন্দ্রানী দেবী বদলি হয়ে বেলায়েত হোসেনের বর্তমান কর্মস্থল থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন।বিদ্যালয়েরকাজকর্মে উদাসীনতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে প্রায় সময় তার স্বামী এবং প্রধান শিক্ষকের মাঝে বাগবিতণ্ডা হয়।বিষয়গুলো তার স্বামী রামগড় প্রাথমিক শিক্ষা কার্যালয়েরঅনেকজনকে অতিবাহিত করেন।যেকোন সমস্যায় পড়তে পারেন বলে বিভিন্ন জায়গায় আশংকা প্রকাশ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান,রুপম ত্রিপুরা নামের স্থানীয় এক বখাটে প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবীর প্রভাব খাঁটিয়ে  সব সময় বিনা অনুমতিতে ১০-১২জন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতো।এবং তাদের মোবাইল চার্জ দিতো।কিছুদিন আগে এ ঘটনার প্রতিবাদ জানালে বেলায়েত হোসেন ও রুপম ত্রিপুরার মাঝে  তুমুল বাগবিতণ্ডা হয়।রুপম ত্রিপুরা তখন বেলায়েত হোসেন কে দেখে নিবেন বলে হুমকি দেন ।তার কিছুদিন পর রুপম ত্রিপুরাকে বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ দিতে চাইলেবেলায়েত হোসেন এর প্রতিবাদ জানায়।এতেরুপম ত্রিপুরা তার ওপর আরো ক্ষিপ্ত হয়ে পড়েন।

 

সংবাদ সম্মেলনে বেলায়েত হোসেন এর পিতা নুরুলহুদা দাবী করেন,ব্যক্তিগতদ্বন্ধের জেরে নিরীহ এক উপজাতি মেয়েকে দিয়ে তার ছেলেকে ফাঁসানোহয়েছে।এর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী এবং রুপম ত্রিপুরাকে দায়ী করেন তিনি।লিখিত বক্তব্যে তিনি আরো দাবী করেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মা ফুলবানু ত্রিপুরা অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেন কে মোবাইল ফোনে জানান,তিনি পরিস্থিতির স্বীকার।তার বিরুদ্ধে  মিথ্যা অভিযোগ এনে মামলা না করলে রুপম ত্রিপুরা তাদের পরিবারকে সমাজচ্যুত করবেন বলে জানান।ভয়ে তিনি মামলা করেছেন।

 

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বেলায়েত হোসেনের পিতা নুরুলহুদা,স্ত্রীআয়েশাবেগম,ভাইমামুনহোসাইন ও তার দুই কন্যা।

 

 

থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি নুরুলআমীনেরর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান,বিষয়টি তিনি জানতেন না।শিক্ষার্থীর পরিবার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাকে জানায় নি।ঘটনাটি তার কাছে মিথ্যা এবং সাজানো নাটক মনে হয়েছে।

 

উল্লেখ্য, ১২ মে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্বে রামগড় থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মা ফুলবানু ত্রিপুরা।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর