বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

ভোরের  কাগজের সম্পাদক প্রকাশক সহ ঠাকুরগাঁওয়ের সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ

ভোরের কাগজ পত্রিকার সম্পাদক প্রকাশক ও  ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব সহ ২ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁওয়ের সংবাদকর্মীরা।
রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ব্যানারে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু,প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ,এসএম জসিম উদ্দীন ,ফজলে ইমাম বুলবুল ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
বক্তারা ভোরের কাগজের সম্পাদক প্রকাশক সহ মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব এবং ডিবিসি টিভির জেলা প্রতিনিধি নবিন হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেওয়া হয়।
উল্লেখ্য,একটি ভূমিদস্যু চক্র সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের সাইফুল ইসলাম নামে একটি অসহায় পরিবারের জমি দখলে হামলা করায় আহত হয় ৩ নারী।এ ঘটনায় উভয়পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।কিন্তু ভূ’মিদস্যু চক্রটি অসৎ উদ্দেশ্যে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  বদরুল ইসলাম বিপ্লবকে আসামী ভুক্ত করে গত ১৮ মে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।আদালত মামলাটি তদন্তের জন্য রুহিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর