বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবেঃ আমু

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মে, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ,এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করা । সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে দলকে সুসংগঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিরোধী দলের অপরাজনীতি দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে। বঙ্গ বন্ধুর আদর্শ ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

শনিবার বেলা ১১ টায় ঝালকাঠিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু ও প্রধান বক্তার বক্তব্যে আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান প্রমুখ। জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

শিল্পকলা একাডেমীর হলরুমে ঝালকাঠি জেলা আওয়ামীলীগ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমš^য়ক ও মুখপাত্র, সাবেকমন্ত্রী আমির হোসেন আমু তার সদস্য পদ নবায়ন করার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর