বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে একাংশের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মে, ২০২২, ৮:২০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে রামগড় উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা মো: শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ।একই সাথে এই কমিটিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং দলের ত্যাগীদের বাদ দেওয়ার কৌশল হিসেবে এই কমিটি ঘোষনা করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার (২১মে) রামগড় বাজারস্থ দলটির একাংশের নেতা রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক-১ ও সাবেক রামগড় উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম ভূঁইয়া’র নিজস্ব বাস ভবনে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,বর্তমানে খাগড়াছড়ি জেলাতে বিএনপির সাংগঠনিক শক্তি অত্যন্ত দুর্বল।পুরো জেলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া দলের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়ে কমিটি গঠন করেছে।তিনি দাবী করেন, এই কমিটি গঠনে তাকে সহ রামগড় উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের অবগত না করে গঠন করা হয়েছে। তাই এই অগণতান্ত্রিক  কমিটি অবিলম্বে বাতিল করে রামগড়ের নেতা কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথান বর্তমান কমিটিকে প্রতিহত করা হবে। তাছাড়া কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা সহ দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহযোগীতাও কামনা করেছেন এই নেতা।
শহিদুল ইসলাম ভূঁইয়া আরো বলেন,  আমি ও আমার পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিন্ন করতে ওয়াদুদ ভূঁইয়া মিশনে নেমেছেন। বিএনপির নির্যাতিত পরিবার হিসেবে তিনি তাদের বাদ দিয়ে ক্ষমতা এককেন্দ্রিক করতে অপচেষ্টায় মেতে উঠেছেন।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা কমিটির সহ সভাপতি মোজাম্মেল হোসেন বাবুল বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ওয়াদুদ ভূঁইয়া আমাদের ডাকার কথা থাকলেও আমাদের বাহিরে রেখে তিনি যা করেছেন আমরা তার তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দলেই উচ্চ পর্যায়ে অভিযোগ করবেন বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান , উপজেলা যুব দলের সভাপতি শাহজাহান সহ যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর