বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ই-পেপার

শোক সংবাদ নওয়াব আলী শিকদারের মৃত্যু 

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:৪৮ অপরাহ্ণ

ব্রিটিশ-পাকিস্তান ও বাংলাদেশ সরকারের শিক্ষক নওয়াব আলী শিকদার মঙ্গলবার সন্ধ্যায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৮ বছর। তিনি গোপালপুর পৌরসভার ডুবাইল গ্রামের বাসিন্দা মৃত বছির উদ্দিন শিকদারের সন্তান। ব্রিটিশ-পাকিস্তান ও বাংলাদেশ সরকারের অধীনে প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেছেন তিনি।
মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১০টায় তাঁর বাড়িতে যান স্থানীয় সাংসদ ছোট মনির। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার সকাল ১০টায় ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর