বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর