বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহফুজা আক্তার জেসমিন। তিনি বানারীপাড়ার জননন্দিত উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের সহধর্মিনী। মঙ্গলবার (১৭ মে) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ৪ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আক্তার হোসেন পেয়েছেন ২ ভোট। নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে তিন অভিভাবক ও তিনজন শিক্ষক প্রতিনিধি সদস্য ভোট দেন। তারা হলেন, অভিভাবক সদস্য ফারুক হোসেন, মহসিন ফকির ও রফিকুল ইসলাম সরদার, শিক্ষক প্রতিনিধি সদস্য বিশ্বজিৎ কুমার বিশ্বাস ও নেছার উদ্দিন এবং সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সদস্য খাদিজা আক্তার ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির বিদায়ী সভাপতি ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী প্রমুখ।উল্লেখ্য, মিসেস মাহফুজা আক্তার জেসমিন উপজেলার সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরও সভাপতি। এর আগেও তিনি উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। এদিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের সহধর্মিনী মাহফুজা আক্তার (জেসমিন ফারুক) ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
#CBALO/আপন ইসলাম