টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন এর পিতা কষ্টাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মোঃ সোহরাব আলী মুন্সী(৮৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…….রাজিউন)।
সোমবার (১৬ মে) রাত ১০.৩০ টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যু সময় স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে সাবেক গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন জানান আমার বাবা গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ইকরাম উদ্দিন তারা মৃধা, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল ও গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ছরোয়ার আকন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ ঘটিকায় স্থানীয় কষ্টাপাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে কবরস্থানের দাফন সম্পন্ন করা হয়।
#CBALO/আপন ইসলাম