বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ই-পেপার

জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বিষয় কর্মশালা সোমবার জেলার গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও অভাসের যৌথ আয়োজনে উপজেলার স্বেচ্ছাসেবী স্ংস্থা সিসিডিবি’র হলরুমে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক নারী নেত্রী রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

স্বাগত বক্তব্য রাখেন আভাসের প্রজেক্ট অফিসার মোঃ আলী আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী ও আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম। কর্মশালায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, কমিউনিটি পুলিশিং সদস্য, এনজিও কর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর