বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২, ৪:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে তথ্য কমিশন বাংলাদেশ ও উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক (এডমিন) হেলাল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।
কর্মশালায় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও এনজিও কর্মীসহ ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর