বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ই-পেপার

শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন ওসি সেলিম মিয়া

মোস্তাফিজুর রহমান উজ্জলঃ
আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:০৪ অপরাহ্ণ

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন মহেশপুর থানার ওসি সেলিম মিয়া। গত বৃহস্পতিবার জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন। তিনি তার কর্মস্থলে যোগদানের পর থেকেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তাকে পুরস্কৃত করা হয়। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, পুরস্কার বড় কথা নয়। তবে পুরস্কার উৎসাহ উদ্দীপনা ও কাজের গতি বৃদ্ধি করে। কর্মকান্ডে সহযোগিতা করায় মহেশপুর থানার সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। সেই সাথে পুরস্কৃত করায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর