বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৩ মে, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ

গোপালপুর থানা পুলিশ ৫০ হাজার টাকা মূল্যের (৫ গ্রাম) হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় আটক হওয়া মাদক ব্যবসায়ীর নাম কানছু ওরফে কাইনছা। সে আলমনগর বোর্ড বাজার এলাকার মৃত লোকমান হোসেনের সন্তান।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী কানছু ওরফে কাইনছা (৪৮) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। শুক্রবার সকারে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর