বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় কোটি টাকা ব্যয়ে সড়কা সংস্কার কাজের উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৩ মে, ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে গৈলা ইউনিয়নের রথখোলা থেকে জলিল আকনের বাড়ি পর্যন্ত এবং রথখোলা থেকে গৈলা বাজার পর্যন্ত পৌনে দুই কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, সোহরাব হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া-মিলাদ পরিচালনা করেন রথখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইকবাল হোসেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর