বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ছয় ব্যবসায়ীকে দুই লক্ষাধিক টাকা জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ

বোতলজাত ও খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, মোড়ক থেকে মূল্যে মুছে ফেলা, মূল্যে তালিকা প্রদর্শন না করা ও মোড়কে পণ্যের মূল্যে নির্ধারণ না করায় ছয় ব্যবসায়ীকে দুই লাখ আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জের রহমতপুর ও গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে বরিশাল র‌্যাব-৮ এবং কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তারা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। পাশাপাশি বোতলের গায়ে লেখা নির্ধারিত মূল্যে এবং পূর্বের ক্রয় করা তেল পূর্বের নির্ধারিত মূল্যে জনগনের মাঝে বিক্রির ব্যবস্থা করেন। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. সেলিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা ও মো. শাহ্ শোয়াইব মিয়া, ক্যাবের বরিশাল প্রতিনিধি মো. জাহাঙ্গীর মোল্লা।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর