বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ই-পেপার

ডোমারে নবাগত ইউএনও রমিজ আলমের সাথে ডোমার প্রেসক্লাবের মতবিনিময় 

এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে নবাগত ইউএনও রমিজ আলমের সাথে ডোমার প্রেসক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে ডোমার প্রেসক্লাবের সদস্যদের সাথে নানা দিক পর্যালোচনা করেন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চয়ন, সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সভাপতি রুবেল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, প্রচার ও দপ্তর সম্পাদক এসকে হিমেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান মানিক, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন রকি, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান হিল্লোল, মেহেদী হাসান মুক্তি, আশরাফুল হক কাজল, রাশেদুল ইসলাম আপেল, এবাদত হোসেন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, আমি আপনাদের এলাকায় কাজ করার মনোভাব নিয়ে এসেছি, পাশাপাশি আপনারা আমাকে সরকারের দেয়া নির্দেশনা মোতাবেক কাজগুলো নিষ্পত্তি করতে সর্বাত্নক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। এছাড়াও বিগত দিনে যে ভাবে আপনারা কাজে কর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঠিক একই ভাবে আপনারা আমাকেও কাজকর্মে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর