বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ই-পেপার

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মাজার জিয়ারত করলেন সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ 

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মাজার জিয়ারত করেন সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীর নেতৃত্বে  সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এদিকে সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বদরুল আলম, মোঃ হেলু মিয়া, ১ম যুগ্মসাধারন সম্পাদক,মোঃ ফখরুল ইসলাম   সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান,  পৌর বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ রশিদ, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ ফয়সাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন। জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই,স্বেস্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক  মোশাররফ রহমান যুবদল নেতা মঞ্জু আহমেদ  জেলা জাসাস এর সদস্য সচিব জসিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর