বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৮ মে, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট  ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাইট  ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  রাতে উত্তর বোয়ালিয়া (পরিষদ পাড়া) মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তর বোয়ালিয়া অগ্ৰগামী সমবায় সমিতি ও  সংঘ  আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, রুহিয়া থানা আ,লীগের  তথ্য-প্রযুক্তি গবেষণা সম্পাদক ও ২১ঢোলার হাট ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ, লীগের সভাপতি সীমান্ত কুমার নির্মন বর্মন,ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান,
মনোমুগ্ধকর এ টুর্নামেন্টের ফাইনালে রুহিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট দল ও উত্তর বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব  মুখোমুখি হয়।
প্রধান অতিথি বলেন, দেশের নবীন তরুন যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশ গ্রহন করতে হবে। তা হলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদক বিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। এ আয়োজনকে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন।
 ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রুহিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট দল এবং রানার্স আপ হয়েছে উত্তর বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব । 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর