বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করেছেন।
গ্রেফতারকৃত হলো- উপজেলার বানিয়াশুরি এলাকার সাজাপ্রাপ্ত আসামী সাহাব উদ্দিন বয়াতী, একই এলাকার জিআর মামলার পলাতক আসামী পান্না ঘরামী এবং শুক্রবার বিকেলে চাঁদশী এলাকায় কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামী সাইফুল ইসলাম। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।
#CBALO/আপন ইসলাম