বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

সংবাদ সম্মেলনে বরিশালের নবগঠিত মহিলা দলের কমিটি প্রত্যাখান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৭ মে, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ

অযোগ্য নেতৃত্ব দিয়ে বরিশাল মহানগর মহিলা দলের কমিটি ঘোষনা করায় কমিটি প্রত্যাখান করে পুনরায় কমিটি গঠনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

নবগঠিত কমিটি থেকে পদবঞ্চিত মহানগর মহিলা দলের সাবেক নেতৃবৃন্দরা এ সংবাদ সম্মেলন করেছেন। নগরীর পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সড়কস্থ সাবেক বিসিসি’র প্যানেল মেয়র ও সংর¶িত মহিলা কাউন্সিলর শরীফ তাসলিমা কালাম পলি তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সমর্থন করায় দলের দুর্দিনের নেতৃবৃন্দকে বাদ দিয়ে অযোগ্য লোক দিয়ে নতুন কমিটি গঠণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১ মে বরিশাল মহানগর মহিলা দলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। যেখানে দ¶িণ জেলা মহিলা দলের সদ্য সাবেক সভাপতি ফারহানা তিথিকে মহানগর মহিলা দলের সভাপতি ও পাপিয়া পারভীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দফায় দফায় বরিশালে মহানগর মহিলা দলের কর্মী সম্মেলন করলেও শেষ পর্যন্ত তারা ত্যাগীদের অবমূল্যায়ন করে একটি মনগড়া কমিটি ঘোষণা করেছেন। তাই নবগঠিত কমিটি প্রত্যাখান করে ত্যাগীদের মূল্যায়ন করে পূণরায় কমিটি গঠনের জন্য তিনি (পলি) জোর দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহনগর মহিলা দলের সাবেক নেত্রী আফরোজা পারভীন, রাবেয়া পড়শি, ছালমা বেগম, আইরিন আক্তার, পারভীন বেগম, মিম আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর