বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ

বৃহস্পতিবার (৫ই মে) ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্তের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় কয়েক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভায় সুবর্ণজয়ন্ত্রী (৫০বছর পূর্তি উৎসব) ঝাকঝমক পূর্ন পরিবেশে অনুষ্ঠানের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। কলেজের সাবেক ছাত্র ৯নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে আহবায়ক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্তকে সদস্য সচিব করে মূল কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সাব-কমিটির গঠনের মাধ্যমে মূল অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে। আলোচনা সভায় উক্ত কলেজের আলোকিত সাবেক ছাত্র বৃন্দ যারা সমাজের বিভিন্ন সেক্টরে দায়ত্বশীল অবস্থানে রয়েছেন তাদের উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে উঠে। চাকুরীজীবি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃ্ন্দ ও গণপ্রতিনিধিরা সভায় যোগদান করেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর