বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৩:৪১ অপরাহ্ণ

ঈদের দিন সকাল থেকে শুরু করে ঈদ পরবর্তী গত দুইদিন বরিশালে থেমে থেমে বৃষ্টিসহ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নগরীসহ জেলার বাহিরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নগরীর বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন, দুর্গাসাগর, প্লানেট ওয়ার্ল্ড, শিশুপার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু। জেলার বাহিরের উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও পৌর এলাকার মোল্লা পার্ক। আগৈলঝাড়ার নূর শিশু পার্ক ও পয়সারহাট সেতু। গৌরনদীর বাটাজোর এলাকার শাহী ৯৯ পার্ক ও ফারিহা গার্ডেনে বিনোদন প্রেমী শিশু থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষের উপস্থিত ছিল চোখে পরার মতো।
বিনোদন কেন্দ্রে আগত দর্শনার্থীরা জানিয়েছেন, করোনার কারণে টানা দুইবছর পর তারা এবারের ঈদ-উল ফিতরে মুক্ত বাতাসে প্রাণ খুলে নিশ্বাস নিতে পেরেছেন। সূত্রমতে, ঈদের নামাজ শেষ হওয়ার পর পরই বরিশালের সর্বত্র ঝড় ও বৃষ্টি শুরু হয়। দমকা বাতাসসহ দফায় দফায় কয়েকবার বৃষ্টি শেষে বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন সকল বয়সের নারী-পুরুষ ও শিশু। ঈদের পরবর্তী গত দুইদিন মাঝে মধ্যে বৃষ্টি হলেও ঘরে আটকাতে পারেনি বিনোদন প্রেমীদের।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর