টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে বুধবার(০৪ মে),জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার মাননীয় জেলা প্রশাসক, সির্ভিল সার্জন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল এবং জনাব আয়েশা আক্তার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইল। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, জেলা পুলিশের সকল সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সম্মিলিত প্রচেষ্টার ফলে ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এজন্য জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান পুলিশ সুপার মহোদয়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম