শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

গোপালপুরে ভুল শার্টডাউনে বিদ্যুৎপৃষ্ট লাইনম্যানের মৃত্যু 

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে পল্লী বিদ্যুতের ক্রুটিপূর্ণ সংযোগ মেরামত করতে গিয়ে ভুল শার্টডাউনে বিদ্যুৎপৃষ্ট হয়ে আকাশ খান নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে ধোপাকান্দি ইউপির নারায়ণপুর গ্রামের ৫ নম্বর ফিডারে এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জনক আকাশ সরিষাবাড়ী থানার ইজারাপাড়া গ্রামের মনজিল খানের ছেলে।
জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোপালপুর জোনাল অফিসের আওতাধীন নারায়ণপুর গ্রামে ঝড়ে বিদ্যুতের ৫ নম্বর ফিডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ ঈদের রাতে দু’জন চুক্তিভিত্তিক লাইনম্যানকে ক্রুটিপূর্ণ সংযোগ মেরামতের জন্য দায়িত্ব দেয়। দায়িত্বপ্রাপ্ত আকাশ খান কাজ শুরুর আগে মধুপুর সাবস্টেশনে শার্টডাইন কাজে নিয়োজিত কর্তব্যরত লাইনম্যান জাহাঙ্গীর আলমকে ওই ফিডারে বিদ্যুৎ সংযোগ বন্ধ (শার্টডাউন) করতে বলে খুঁটিতে উঠেন।
জাহাঙ্গীর ভুলক্রমে অন্য ফিডারের লাইন শার্টডাউন করে। ফলে আকাশ খান ৫ নম্বর ফিডারের খুঁটিতে উঠে বিদ্যুতের তার স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়েই অচেতন হয়ে যান। রাতেই স্থানীয়রা এসে মুমূর্ষু আকাশকে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাত নয়টার দিকে ময়নাতদন্ত ছাড়াই মৃতের গ্রামের বাড়ি মরদেহ দাফন করা হবে বলে জানা যায়।
গোপালপুর জোনাল অফিসের ডিজিএম মাজহারুল ইসলাম খবরটি নিশ্চিত করে জানান, নিহত আকাশ কাজ করার সময় লাইন বন্ধ হয়েছে নিশ্চিত করে সহকর্মীকে গ্রাউন্ডিং করতে বলে খুঁটিতে উঠেন। গ্রাউন্ডিংয়ের তার নিয়ে আকাশ খুঁটিতে উঠে মেইন তারের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল ফ্লাশিং হয়। এ সময় বডিবেল্ট না থাকায় আকাশ নিচে পড়ে বেহুঁশ হয়ে যায়। লাইন বন্ধ হলে ফ্লাশিং হওয়ার কথা নয়, এ জন্য শার্টডাউনে ভুল হতে পারে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর